Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে ডায়ালাইসিস করাতে না পেরে কামাল মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ দেড় বছর ধরে তিনি এই হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) কামাল মিয়ার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় বা শিডিউল ছিল। কিন্তু হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বজনরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তখন হাসপাতাল থেকে সেবা দিতে অপারগতা প্রকাশ করা হয়। এ সময় বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য ছয়টি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোথাও নেওয়ার আগেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী নিয়মিত ডায়ালাইসিস পাচ্ছিলেন। আজ সেবা চালু থাকলে তাকে এভাবে মরতে হতো না। (হাসপাতালে) ছয়টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে আমার স্বামীও চলে গেলেন। ওই ছয় শিশুর ঘটনার জেরে আমার আরও দুটি সন্তান আজ এতিম হলো।

বিকল্প হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে তিনি আরও বলেন, কর্তৃপক্ষ আমাদের ছয়টি হাসপাতালের তালিকা দিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার মতো সময়টুকু আমরা পাইনি। তার আগেই সব শেষ হয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।