Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনের দেড় কিলোমিটার সড়ক আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে নীরব এলাকা হবে। এদিন থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন, প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা।

 

তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর-মহাখালী সড়ক। সব সময় যানবাহনের চাপে সরব থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

 

বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় ১ অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাসটিকা ক্যাম্পাস পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হবে। নির্দেশনা বাস্তবায়নে ৭ দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সময় সংবাদকে বলেন, আমরা চাচ্ছি, হর্নমুক্ত পরিবেশ ঘোষণার মাধ্যমে গাড়ির চালকদেরকে সচেতনতার অন্তর্ভুক্ত করার। অভ্যাসগতভাবেই যেন হর্ন কম বাজানো হয়। এর মাধ্যমে পরিবশে দূষণটা কমে আসবে। সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে। তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের।

 

নীরব এলাকা কার্যকরে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদফতর, বিমানবন্দর ও বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদফতর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক, স্কলাস্টিকা পয়েন্টে থাকবে বিআরটিএ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।