Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

admin • 28 Mar 2024, 10:34 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আজ ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের (৪টি) ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার আমাদের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। বিকেল ৩টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।