Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আইন ব্যবস্থার ত্রুটি সংশোধন করতে হবে: প্রধান বিচারপতি

admin • 01 Oct 2023, 10:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আইন ব্যবস্থার ত্রুটি সংশোধন করতে হবে: প্রধান বিচারপতি

দেশের আইন ব্যবস্থায় ত্রুটি থাকার কথা জানিয়ে তা সংশোধনের তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার বিকেলে নেত্রকোণা পৌরসভা ও নাগরিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেছেন, ‘দেশের আইন ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করতে হবে এবং যুগোপুযোগী আইন করতে সরকারের দায়িত্ব আছে।’

বিষয়টি খেয়াল রাখার জন্য সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আহবান জানান প্রধান বিচারপতি।

ওবায়দুল হাসান এ সময় মামলার জট কমাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সিভিল প্রসিডিউর কোর্ট যুগোপুযোগী করে আপডেট করা হয়েছে। সেজন্য সিভিল প্রসিডিউর কোর্টসহ অন্যান্য আইনের সংস্কার করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, বিচারপতি কামরুল কাদের, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবির প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।