Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
ক্যাম্পাস

আইনজীবী হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আইনজীবী হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) জবেলা ৩টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্রসংগঠনের অংশগ্রহণে জুলাই গণহত্যা ও ইসকন সন্ত্রাসী কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে এই কর্মসূচি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে শাখা ছাত্র শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা ও সেক্রেটারী মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা, জমিয়তে তলাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এসময় ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যখন পতিত শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছিলো না, তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। এখন তারা বাংলাদশে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে লেলিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের সৃষ্টি করা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে যাবো।

   

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার খুনি হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন। তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে দেখতে চায় না। আমরা আইনজীবী সাইফুল হত্যার তীব্র নিন্দা জানাই ও অতিদ্রুত জড়িতদের বিচার দাবি করছি।

 

এর আগে, মঙ্গলবার রাতে আইনজীবী হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।