Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
ক্যাম্পাস

আইনজীবী হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল বুটেক্স

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আইনজীবী হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল বুটেক্স

চট্টগ্রামে আওয়ামী মদদপুষ্ট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারী কর্তিক আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর ) এশার নামাজের পর বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জি.এম.এ.জি ওসমানী হলের মাঠে জড়ো হতে থাকে‌ এবং রাত ১০টায় হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

 

বিক্ষোভ মিছিলটি বুটেক্সের ওসমানী হল থেকে বের হয়ে তেজগাঁও থানা, তিব্বত মোড়, কলোনি বাজারসহ তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ওসমানী হলে ফিরে আসে।

 

মিছিলে- "দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, আলিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই" সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি করেন এবং ইসকনকে জঙ্গিগোষ্ঠী ও ভারতের দালাল বলে অভিহিত করেন। তারা আরো বলেন, বুটেক্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসকনের কার্যক্রমকে ধ্বংস করে দিতে হবে।

 

এর আগে চট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।