Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, ৩ ফায়ারফাইটারের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, ৩ ফায়ারফাইটারের মৃত্যু

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি লাইট প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটিতে থাকা আরোহী তিন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দেশটির পুলিশ এতথ্য জানায়। খবর রয়টার্সের

 

জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে প্লেনটি এমসিকিনলে শহরের কাছে বিধ্বস্ত হয়। যেটি রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

প্লেনে করে ফায়ারফাইটাররা কুইন্সল্যান্ডে আগুন নেভানোর জন্য যাচ্ছিলেন। যেখানে ব্যাপক অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর এবং অনেক বাসিন্দাদের ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্লেন দুর্ঘটনা তিন ফায়ারফাইটার নিহত হয়েছে।

 

প্লেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস। একই সঙ্গে তিনি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।