Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

অবরোধের আগের রাতে মালিবাগে বাসে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অবরোধের আগের রাতে মালিবাগে বাসে আগুন

বিএনপি-জামায়াতের তৃতীয় দফার অবরোধের আগের রাতে রাজধানীর মালিবাগে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে আনসার ক্যাম্পের পাশের সড়কে থাকা বাহন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে জানানো হয়, পার্কিং করা বাহন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ দফার অবরোধ।

এর আগে গেল সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।