Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

অফিসে অনৈতিক কাজে লিপ্ত ভূমি সহকারী বরখাস্ত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অফিসে অনৈতিক কাজে লিপ্ত ভূমি সহকারী বরখাস্ত

অফিস চলাকালীন এক নারীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

এতে বলা হয়, নন্দলাল সরকার বসন্তপুর ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন অফিস কক্ষে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় একটি ভিডিও চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

যা সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী। যেহেতু সরকারি কর্মচারী হয়ে এহেন কার্যক্রম অসদাচরণ ও অর্পিত দায়িত্বে চরম অবহেলার সমান, সেহেতু নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হলো।

 

এর আগে নন্দলাল সরকার উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের এক পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়েন। একইভাবে তিনি বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসেও এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।