Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
জাতীয়

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৪ কর্মকর্তা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৪ কর্মকর্তা

যুগ্মসচিব পদমর্যাদার ১১৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়।

 

পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখনো তাদের পদায়ন করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরু থেকেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রক্রিয়া চলছিল। সবশেষ গত বছরের ৬ এপ্রিল ৯৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

 

এবারের পদোন্নতির ক্ষেত্রে ১৭তম ব্যাচকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর আগের ব্যাচের বঞ্চিত কিছু কর্মকর্তাও রয়েছেন।

 

বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ আছে ২১২টি। এর সঙ্গে সমপর্যায়ের বিভিন্ন দপ্তরে প্রেষণে (নির্ধারিত পদের বাইরে অন্যান্য দপ্তর বা সংস্থায় নিয়োগ) থাকা পদ আছে আরও প্রায় ১২৫টির মতো। সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদ ৩৩৭টি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।