Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

অজু করতে গিয়ে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অজু করতে গিয়ে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে অজু করতে গিয়ে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের মেয়ে। তিনি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান সাদিয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়। নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, সাদিয়া সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।