Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

হল না ছাড়তে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

admin • 17 Jul 2024, 07:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হল না ছাড়তে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঘোষণার পরপরই শিক্ষার্থীরা হল না ছাড়তে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক নোটিশে শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে বিকেল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, সকালে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তা ছাড়া ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিকেল ৩টার মধ্যে আবাসিক হল ছেড়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে হল না ছাড়তে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেছে। পাশাপাশি বিকেলে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ঘোষণা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।