Monday, 21 September 2026
শিরোনাম
জাতীয়

স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়েই দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে

Mizanur Rahman • 21 Sep 2026, 02:55 PM • পঠিত 5 বার
শেয়ার করুন:
স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়েই দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম দুপুরে খাওয়া দাওয়া শেষে বিশ্রামের পর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ডাকতে যান তিনি। স্ত্রীর রুমের দরজায় বেশ কয়েকবার ডাকার পর যখন দরজা খুলছিলো না তখন জানালা দিয়ে তাকিয়ে দেখে স্ত্রী গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। 



‎রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এমন ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।



‎এর আগে, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টায় যে যার আলাদা আলাদা রুমে বিশ্রামের জন্য চলে যায়। পরে ৫টার পর নজরুল ইসলাম ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। 



‎এদিকে, সংসদ সদস্যদের বাসভবন (ন্যাম ভবন) এর ৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, ২০৩ নম্বর রুমে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য দুই স্ত্রীসহ বসবাস করতেন। তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর রুমটির সামনে ক্রাইমসিন ফিতা লাগিয়ে দিয়েছেন। এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত থেকে মরদেহের সুরতহাল করছেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে।



‎এ বিষয় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ইতোমধ্যে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল এসে দরজা ভেঙ্গে মরদেহে নামিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।