Monday, 21 September 2026
শিরোনাম
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়েই দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে মেলান্দহে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ভাঙচুর-সংঘর্ষ অপ্রতীম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে :আসকের বিবৃতি এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার রাতের খাবার খেয়ে পুলিশ ক্যাম্পের আইসিসহ ১০ সদস্য হাসপাতালে ভর্তি কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ করে নির্দেশনা জারি মাদকের টাকার জন্য মেয়েকে বিক্রি করেন বাবা বাহরাইন প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
জাতীয়

অপ্রতীম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

Mizanur Rahman • 21 Sep 2026, 02:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে (১৩) হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক শাহরিয়ার আনাসের কোনো সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, অপ্রতীম হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে এসআরবির হেফাজতে নেওয়া হয়। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কিছু জানা যায়নি।

 

 

এই হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় তাকে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার আগে ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।