Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

• • পঠিত 91 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার থানাপাড়ায় জাকিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনায় জড়িত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় কুষ্টিয়া মডেল থানার সামনে ‘তরঙ্গ-Taranga’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

 

জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাসার নিচে জাকিয়া নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন ইসলাম নামের এক তরুণ। আহত শিক্ষার্থী ও অভিযুক্ত দুজনই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার পর গত রাতেই অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও ক্রমবর্ধমান কিশোর অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

 

তারা আরও বলেন, শুধু একটি ঘটনার বিচার নিশ্চিত করলেই হবে না, কিশোর অপরাধের পেছনের কারণগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব পর্যায় থেকে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন,  সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়ার পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মো. কবিরুল ইসলাম, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, নাদ একাডেমি, কুষ্টিয়ার পরিচালক আকাশ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিনিধি ফয়সাল পারভেজ, শিল্পী ও শিক্ষক শফিক জুয়েল, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সদস্য বিনোদ কুমার আগারওয়ালা, আবৃত্তিকার তিলোত্তমা বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিশোর অপরাধ দমন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।