Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি সংগৃহিত

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে বাসস্ট্যান্ড অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

এদিকে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছেন। আশা করছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা মোকাবিলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।