জাতীয়
জেলার খবর
স্কুলছাত্রীকে ৫০ বছর বয়সীর ইভটিজিং, তিন মাসের কারাদণ্ড
admin
• 20 Aug 2022, 05:25 PM
• পঠিত 3 বার
লক্ষ্মীপুর পৌর শহরের এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ৫০ বয়সী এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিতাখাঁ মসজিদ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়। দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. খোকন (৫০)।
ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বিকেলে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়া পথে খোকন ওই ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুলছাত্রী কান্না শুরু করলে স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে দেয়।
আরও পড়ুন: সেই রাতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন শিক্ষিকা খাইরুন
সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, আটকের পর খোকন দোষ স্বীকার করেন। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





