জেলার খবর
জাতীয়
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
admin
• 03 Sep 2022, 12:11 PM
• পঠিত 3 বার
সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
৩রা সেপ্টেম্বর শনিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুজন মারা যান। এর মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





