Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় কাঙাল হরিনাথ মিউজিয়াম এর ইনচার্জ অপসারণ

admin • 25 Nov 2022, 10:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় কাঙাল হরিনাথ মিউজিয়াম এর ইনচার্জ অপসারণ

কুষ্টিয়ার কুমারখালীতে কাঙাল হরিনাথ মিউজিয়াম এর ইনচার্জ দৈনিক দেশ রুপান্তর ও বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি হাসান আলীকে লাঞ্ছিত করার ঘটনায় ৭ দিনের মধ্যে তাকে অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গাজী ওয়ালি- উল - হক।

 

বিকেলে সাংবাদিক লাঞ্ছিত করাকে কেন্দ্র করে সর্বস্তরের সাংবাদিক মিউজিয়াম ঘেরাও করে রাখলে পরবর্তীতে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

 

ভুক্তভোগী সাংবাদিক হাসান আলী জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গাজী ওয়ালি - উল - হক সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার এর বাস্তভিটা পরিদর্শনে আসলে হাসান আলী পেশাগত দায়িত্ব পালনে গেলে মিউজিয়াম ইনচার্জ ওবায়দুল্লাহ ও অফিস সহায়ক মনজুর মোল্লা তাকে লাঞ্ছিত করেন।

   

এই ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া প্রেসক্লাব এর সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার সহ কুষ্টিয়া, কুমারখালী ও খোকসার সাংবাদিকরা কাঙাল হরিনাথ মিউজিয়াম ঘেরাও করেন।

 

এবং সাংবাদিকরা মিউজিয়াম ইনচার্জ ও অফিস সহায়ক এর অপসারণ দাবী করেন। পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিউজিয়াম ইনচার্জ ও অফিস সহায়ককে ৭ দিনের মধ্যে অপসারণের আশ্বাস দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।