জাতীয়
জেলার খবর
শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধীরা পেল হুইল চেয়ার
admin
• 20 Aug 2022, 05:10 PM
• পঠিত 3 বার
জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ ক্লাব চত্বরে জেলা মুক্তিযুদ্ধা যুব কমান্ডের আয়োজনে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়।
এসময় জেলা মুক্তিযুদ্ধা যুব কমান্ডারের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সদস্য কৃষিবিদ মোকাম্মেল হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনসুর আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, মাহমুদুর রহমান শরমিন, আবু তালেব আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আবেদীন সোলায়মান, সারোয়ার জাহান রিজন, মেহেদী হাসান তুষার প্রমুখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩১ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৯ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়।
মিরর/হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





