Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

‘শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক’

admin • 02 Oct 2023, 09:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‘শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক। তাদের চেষ্টাকে অস্বীকার করার উপায় নেই।

সোমবার (০২ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি কর্তৃক প্রকাশিত ২০২৩-২০২৪ বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সাংবাদিকদের সর্বদা সত্যের পথে অবিচল থাকা উচিত। সত্যের চেয়ে বড় কিছু নেই।

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আরও বলেন, সাংবাদিক সংগঠন হিসেবে ক্যালেন্ডার তৈরীর এরকম ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখা যায়নি। এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, রিপোর্টার্স ইউনিটির এরকম ভিন্নধর্মী উদ্যোগে আমি আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও তাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনান, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী এবং কার্যনির্বাহী সদস্য যাহিদ, ইমন ও মংক্যচিং মারমা, সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।