Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি,বেরোবির চলমান ক্লাস-পরীক্ষা বন্ধ

admin • 01 Jul 2024, 07:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি,বেরোবির চলমান ক্লাস-পরীক্ষা বন্ধ

শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতিতে প্রায় অচল হয়ে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা-কার্যক্রম। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চলমান ক্লাস- পরীক্ষা। আজ সোমবার (১লা জুলাই,২০২৪) সকালে একাডেমিক ভবনগুলো খুললেও দুপুর ১২ টা পর্যন্ত কোন শিক্ষার্থীকে দেখা যায়নি। অধিকাংশ শ্রেণীকক্ষ ও পরীক্ষা কক্ষগুলো তালাবদ্ধ রয়েছে। কর্মচারীরা আসলেও তারা অলস সময় পার করছেন।

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ্য ছুটির পর আবারো ক্লাস-পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তাইবুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, তিনটি পরীক্ষা নেওয়ার পর আমারা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম।কিন্তু ছুটির পর আবার পরীক্ষা থাকার কারণে আমাদের বাড়ি দক্ষিণবঙ্গ হওয়ায় ঈদ করে তাড়াতাড়ি চলে এসেছি। পরীক্ষার কারণে আমরা ঠিক মত ছুটিও কাটাতে পারিনি।এখন এসে দেখি একটা পরীক্ষা দেওয়ার পর আবার ক্লাস -পরীক্ষা বন্ধ হয়ে গেছে।যা আমাদের জন্য হতাশার বিষয়। আমরা চাই শিক্ষকদের এই সমস্যা দ্রুত সমাধান হোক।

আরেক শিক্ষার্থী বলেন, এই মাসের মধ্যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার। কিন্তু এখন এই পরীক্ষা কবে যে হবে?

জানা যায়, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল লিখিত বক্তব্যে বলেছেন, গত ১৩ই মার্চ ২০২৪ তারিখ জারিকৃত ‘প্রত্যয় স্কিম’ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন কার্যকর না হওয়ায় পর্বর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বেরোবির সকল ক্লাস, পরীক্ষা, সমন্বয় সভা, ভর্তি কার্যক্রম ও প্রভোস্ট অফিস বন্ধ থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।