রাজধানীর শান্তিনগরে আর্থিক অনটনের কারণে খালেকুজ্জামান রাজন (৩৯) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খালেকুজ্জামান রাজনের চাচাতো ভাই তোফায়েল আহমেদ বলেন, আমার ভাই বর্তমানে বেকার। পারিবারিক এবং আর্থিক সংকটের কারণে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এরপর তাকে উদ্ধার করে টাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, খালেকুজ্জামান রাজন পল্টন থানার শান্তিনগর এলাকার ১ হাজার ৬৫ নাম্বার বাসার ৫/সি ফ্ল্যাটে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি পল্টন থানাকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করছে।





