Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

রুচির দুর্ভিক্ষ আর কোথায় ?

admin • 31 Mar 2023, 12:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রুচির দুর্ভিক্ষ আর কোথায় ?

নাট্যটার মামুনুর রশীদ এর একটি কপি করা উক্তি নিয়ে বেশকয়েকদিন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে তিনি সাংস্কৃতিক অঙ্গনে রুচির দুর্ভিক্ষ শব্দটি বলে হিরো আলম এর প্রসঙ্গ টেনেছেন। যদিও ভদ্রলোক শুধুমাত্র হিরো আলম এর নাম উচ্চারণ করেছেন কারণ হিরো আলম গরীব, অশিক্ষিত, ক্ষমতাহীন, সম্পদহীন। তাই হিরো আলম এর মতো ফুলটস বলে তিনি ছক্কা হাকিয়ে বাহবা পেতে চেয়েছেন।

 

জানিনা তিনি ঠিক কতোটা বাহবা পেয়েছেন কিন্তু আমি দেখছি তিনি তিরস্কার এর স্বীকার হয়েছেন বেশি। এর কারণ স্পষ্ট। কারণ তার কথায় স্পষ্টই বৈষম্য ফুটে উঠেছে৷ হিরো আলম এর কর্মকান্ড যদি রুচির দুর্ভিক্ষ হয় তাহলে তথাকথিত টেলিভিশন এর এমডির গান গাওয়া এমনকি একজন শিল্পপতির নায়ক হয়ে অভিনয় তো তাহলে রুচির মহামারী থেকে উত্থান হওয়ার মতোই। তিনি সেগুলো সাহস করে উচ্চারণ করতে পারেননি।

 

যাই হোক আসল প্রসঙ্গে আসি, বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে বিগত ৫/৭ বছরে যা শিল্পচর্চা হয়েছে তা এদেশের মানুষের রুচি নেই বলেই দেখছে। রুচিশীল মানুষের দেখার মতো তেমন কোনো অর্জন শিল্পীসমাজ বিগত বছরে দিতে পারেনি দুএকটি ব্যতিক্রম ব্যতিত৷

 

রুচির দুর্ভিক্ষ কি শুধু সংস্কৃতি চর্চায়?? আমি তো দেখি রুচির দুর্ভিক্ষ সমাজের স্তরে স্তরে। পোশাকের কথায় আসেন, ছেলেরা মেয়েদের পোশাক পড়ছে আবার মেয়েরা ছেলেদের পোশাক পড়ছে, আবার এক শ্রেণী পোশাকই পড়তে চাইছেনা৷ এটা কি রুচির দুর্ভিক্ষ নয়??? আমাদের খাদ্য খাবার নির্বাচনে আমাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে।

 

পোকামাকড় এর খাবার, কিংবা গরু ছাগল এর খাবার ইয়াম্মি ইয়াম্মি বলে গিলছে, এমনকি গরুর মূত্রপানের কথাও বিশেষ দেশের বিশেষ শ্রেণির মানুষ পান করে শোনা গিয়েছে। খাসির নামে কুকুরের মাংস, খাবারে কাপড়ের রং কতোকিছুই তো মানুষ খাচ্ছে। সেগুলো কি রুচির দুর্ভিক্ষ নয়??? ভাষা চর্চায় আমাদের রুচির মহামারী চলছে৷ মানুষ এখন গালিগালাজ করাকে ট্রেন্ড মনে করছে।

 

ইংরেজি, বাংলা মিলিয়ে বলছে এটা কি রুচির দুর্ভিক্ষ নয়??? ধর্ম চর্চায় রুচির দুর্ভিক্ষ চলছে। মানুষ মাজারে গিয়ে বাবার নামে সিজদা দিচ্ছে, উলঙ্গ মানুষ কে ভক্তি করছে পীর মানছে এটি কি রুচির দুর্ভিক্ষ নয়?? রাজনীতিতে চরম আকারে রুচির দুর্ভিক্ষ চলছে৷ সংসদে কতো এমপি দেখে দেখে বাংলাও পড়তে পারছেনা৷ একজন আরেকজন কে কিনা কি খেলাধুলার আহবান করতেছে, চোর, ডাকাত ও রাজনীতি করে নেতা হচ্ছে এটা কি রুচির দুর্ভিক্ষ নয়??

 

শিক্ষাদিক্ষায় ও রুচির চরম অবমাননা হচ্ছে। মানুষ বানর থেকে সৃষ্টি নামক কতো আজগুবি কথা পাঠ্যবইয়ে চলে আসছে এটি কি রুচির দুর্ভিক্ষ নয়??? এভাবেই সর্ব অঙ্গনে রুচির দুর্ভিক্ষ চলছে.............তাই রুচি নামক শব্দটিই সম্মানের সাথে বিলুপ্ত হতে চাইছে!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।