Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ

রাস্তা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

admin • 13 May 2023, 08:50 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাস্তা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুরে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ধাক্কায় শাহাদাত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ মে) বিকেলে পৌরসভার লাহারকান্দির বাইশমারা এলাকার আবদুল মজিদ খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহাদাত লাহারকান্দি এলাকার মৃত আবুল বাশারের বড় ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। অভিযুক্ত মুরাদ তার ছোট ভাই। ঘটনার পর থেকে মুরাদ হোসেন আত্মগোপনে রয়েছেন।

 

নিহত শাহাদাতের স্ত্রী রোকসানা ইয়াসমিন জানান, ঘটনার সময় বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে তার স্বামী শাহাদাতের সঙ্গে মুরাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মুরাদ তার স্বামীকে ধাক্কা দেন। এতে শাহাদাত মাটিতে লুটিয়ে পড়েন। পরে শাহাদাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতাল আনার আগেই শাহাদাত হোসেন মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এই ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে ভুক্তভোগী পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।