Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিপ্রবিতে টিএইচএম-টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin • 13 Feb 2024, 09:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাবিপ্রবিতে টিএইচএম-টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আলিফ সাঈদ ফাতিক:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ কর্তৃক আয়োজিত টিএইচএম-টি টেন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আকতার।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিওনের এসপি মোহাম্মদ মহিউল ইসলাম, রাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের চেয়ারম্যান মোছা: হাবিবা ফারদিহা, ডিপার্টমেন্টের সহকারী শিক্ষক খুকনেশ্বর ত্রিপুরাসহ অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 

ফাইনালে অদম্য একাদশকে হারিয়ে টিএইচএম-টি টেন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রত্যাবর্তন একাদশ। উক্ত টুর্নামেন্টে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তৌফিক হাসান রাসেল‌ ও ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তাইমুন হোসাইন।আরি

মিরর/ আলিফ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।