Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিতে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড, শিক্ষার্থীসহ আটক ১২

admin • 09 Jun 2024, 08:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাবিতে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড, শিক্ষার্থীসহ আটক ১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে শিক্ষার্থীসহ ১২ জন যুবক-যুবতীকে আটক করা হয়েছে। শনিবার (৮ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, অনৈতিক কর্মকাণ্ডে বহিরাগত তিন জোড়া যুবক-যুবতী এবং মাদক সেবনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছয়জন যুবককে আটক হয়। আটককালে এদের কাছে গাঁজা ও মাদক প্রস্তুতকারী বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। এদের কেউ উচ্চ মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থী, কেউ চাকরিজীবী।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. পুরনজিত মহালদার বলেন, ক্যাম্পাসে রাতে প্রক্টরিয়াল টিমের নিয়মিত টহল চলছিল। চারুকলা ও কৃষি অনুষদ এলাকায় গেলে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনকালে ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিল। আইনী ব্যবস্থা নিতে এদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে জানতে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এর আগে, গত ৭ জুন বিশ্ববিদ্যালয়ে মাদক বিক্রিকালে হেরোইন ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০মে গাঁজাসহ গ্রেপ্তার হয় আরেক যুবক। তিনি ক্যাম্পাসে কলা ব্যবসার পাশাপাশি মাদক সরবরাহ করতেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।