Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব ২২শে ফেব্রুয়ারি

admin • 13 Feb 2025, 05:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব ২২শে ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্ট ইউনিটি'র (রুরু) দুই যুগ পূর্তি উৎসব আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই তথ্য জানিয়েছেন।

 

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্ট ইউনিটি'র (রুরু) দুই যুগ পূর্তি উৎসব আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উৎসবটি তিনিটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সকাল ৯টায় কেন্দ্রিয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে কেকে কেটে বেলুন-পায়রা উড়িয় দুই যুগ পূর্তি উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এরপরে এক আনন্দ শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ।

 

দ্বিতীয়ধাপে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে অবস্থিত ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ এবং রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

 

তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্ছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সংস্কৃতিক সন্ধ্যায় র্যাফল ড্র, স্মৃতিচারণসহ থাকবে সুনামধন্য শিল্পগোষ্ঠী ও মিউজিক ব্যান্ডের পরিবেশনা।

 

জানতে চাইলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক বলেন, দুই যুগ মানে একটি মাইলফলক। রাবি রিপোর্টার্স ইউনিটির সেই মাইলফলকে এখন। দুই যুগ সন্ধিক্ষণের এই মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই আয়োজন। এই আয়োজনে রাবি রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রকাশনা 'দ্বিযুগবার্তা'র মোড়ক উন্মোচনসহ সংগঠনটির বর্ষ সেরা সংবাদকর্মীদের পুরষ্কৃত করা হবে৷ এছাড়া বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বরা এই আয়োজনে আলোচনা করবেন, যা সংগঠনটির সদস্যদের প্রেরণা জোগাবে। আশা করি, সকলের সহযোগিতায় সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে রাবি রিপোর্টার্স ইউনিটি এই মাইলফলককে স্মরণীয় করে রাখবে।

 

এবিষয়ে সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি দুই যুগ পূর্তি উপলক্ষে আমাদের প্রোগ্রাম রয়েছে। এ প্রোগ্রামে রিপোর্টার্স ইউনিটি সাবেক এবং বর্তমান সদস্যদের মধ্যে একটি মিলন মেলা হবে। সেখানে সাংবাদিকতার গঠন এবং বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে পারো। আশা করি সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা আমাদের দুই যুগ পূর্তি উৎসবটি সমাপ্ত করতে পারব।

 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি একটি ক্রিয়াশীল সাংবাদিক সংগঠন। যা ২০০১ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করে চলেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।