Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

admin • 10 Apr 2023, 04:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মিয়া (৪১) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজন মিয়া করিমগঞ্জ উপজেলার ইসলাম পাড়া গ্রামের মৃত নূরুল ইসলাম ওরফে গেন্দু মিয়ার ছেলে। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজন মিয়া তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে।

 

সে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, খুন, হত্যা, গুম, ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতো। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ২০০৬ সালে করিমগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

 

পরবর্তীতে ২০১৪ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে। সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। তাকে গ্রেপ্তারের পর এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।