Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ

মেলান্দহে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী আটক

admin • 23 Mar 2023, 10:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী আটক

জামালপুর মেলান্দহ উপজেলায় ৬ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৪টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মল্লিকাডাঙ্গা গ্রামের মৃত বেনু শেখের ছেলে আছমত আলী (৩২) এর বসত বাড়ির উঠানে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন মেলান্দহ পৌর শহরের চাকদহ গ্রামের মোঃ রব্বানী (৩৮),সপেন মন্ডল (৩৩),মোঃ আসলাম শেখ (৩২),মোঃ সাইফুল শেখ (৪০), মল্লিকাডাঙ্গা গ্রামের মোঃ রুবেল মিয়া(৩০) ও একই গ্রামের চান মিয়া।

 

জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশ ওসি আরমান আলীর সার্বিক তত্ত্বাবধনায় এস,আই,জুবাইদুল হক ও এ,এস,আই তানভীর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ একদল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়ীদের কে আটক করলেও বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

২৩ মার্চ বৃহস্পতিবার আটককৃত ৬ জুয়াড়ীদের কোর্টে প্রেরণ করেন জামালপুর ডিবি পুলিশ।

 

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি কে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।