Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ জেলার খবর

মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৫ ডাকাত আটক

admin • 03 Sep 2022, 01:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৫ ডাকাত আটক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাঝিকে অপহরণসহ ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে।   এ সময় ডাকাতদের ট্রলার থেকে পাঁচজন ডাকাত সদস্য নদীতে পড়ে গেলে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কাছে দিয়েছেন জেলেরা। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি দা ও দুটি লোহার পাত জব্দ করা হয়েছে।   শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মৌলভীর চরের উত্তর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।   জানা গেছে, ভোলার দৌলত খাঁর কাজীরহাট চরপাতা এলাকার সিরাজ মাঝি ছয়জন মাঝি-মাল্লা নিয়ে মেঘনা নদী থেকে মাছ ধরে চেয়ারম্যানঘাটের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে নদীপথে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরে পৌঁছালে একটি ট্রলার নিয়ে সিরাজ মাঝির ট্রলারে হামলা চালায় একদল ডাকাত। এ সময় ডাকাত দলের ট্রলারটির পাখা নষ্ট হয়ে গেলে তারা সিরাজ মাঝিসহ তার ট্রলারটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাত পানিতে পড়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন জেলেরা।   নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া ডাকাত সদস্যদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সিরাজ মাঝিসহ তার বোটটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।