Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

মা মানেই মাতৃত্ব নয়-নাইলা বারী

admin • 09 Jan 2023, 08:29 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
মা মানেই মাতৃত্ব নয়-নাইলা বারী

"আগে মা হও তারপরে বুঝবা" এই কথাটি প্রায় প্রতিটি বাঙালী মেয়েকেই শুনতে হয়। ছেলেদের শুনতে হয় আগে বাবা হও তারপরে বুঝবা। কিন্তু মা এবং বাবা হলে আসলেই কি বুঝতে পারবেন সেই লাইনের মর্ম?

আসলে মা হওয়ার আগে প্রতিটি মেয়ের প্রয়োজন মানসিক ও শারীরিক প্রস্তুতি। এই কথাগুলো পড়ে যে কারোও মনে এটা বইয়ের ভাষা মনে হতে পারে। কিন্তু শরীরে একটা মানুষ ধারন করার মতো পর্যাপ্ত শক্তি ও সাহসের প্রয়োজন। বর্তমান সময়ের এই অবস্থাকে বলা হয় পরিকল্পনা। কিন্তু পরিকল্পনা করে কি আসলেই শরীরের অবস্থা ঠিক করা সম্ভব? আমাদের দেশের বেশিরভাগ পুরুষ এবং মধ্য বয়ষ্ক মায়েরাই মনে করেন, সন্তান ভূমিষ্ঠ হওয়া কি এমন ব্যাপার। নিম্ন-বিত্ত ও অল্প শিক্ষিত পরিবারগুলো এই বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামানোর প্রয়োজনই বোধ করে না।

আমাদের দেশের অভিভাবকগন যেটাকে পরে বোঝাতে চান সেটা হলো সেই মানসিক চাপ যা তারা নিজেরা পেয়েছিলেন একটি সন্তান ধারন ও বহন করার সময়ে। এই মানসিক চাপটা এমন যা কিনা নিজে মা না হলে অনুভব করা কঠিন। Human chorionic gonadotropin hormone (hCG) এই হরমোনের পরিমান প্রথম তিনমাসে খুব বেশি বেড়ে যায়। যার ফলে তা রক্ত ও প্রস্রাবে পরিলক্ষিত হয়। মজার ব্যাপার হলো এই হরমোনের সাথে মাথা ঘোরানো ও বমি বমি ভাবের কানেকশন রয়েছে। এই ঘটনা যে সবার জীবনেই ঘটবে এমন কোনো কথা নেই।

তাই যাদের এমন ঘটে তাদের জন্য প্রয়োজন এক্সট্রা কেয়ারিং। এটা মা হলে বোঝার কিছু নেই। বরং এটা বোঝানোর প্রয়োজন।

প্রথম তিনমাস বা ১৩ সপ্তাহের এই সময়টাতে মায়ের শরীরে কি কি ঘটনা ঘটতে পারে?

১ঃ বমি বমি ভাব বা বমি হতে পারে;

২ঃ ব্রেস্টে হালকা ব্যাথা হতে পারে;

৩ঃ মেজাজ খুব খারাপ থাকতে পারে;

৪ঃ প্রচন্ড দূর্বল লাগতে পারে;

৫ঃ বারবার- প্রসাব পেতে পারে;

৬ঃ নিশ্বাস নিতে কষ্ট হতে পারে;

৬ সপ্তাহ থেকে শিশুর ব্রেইন, ফুসফুস, কান, হাত, পা তৈরি হতে শুরু করে। ১২ সপ্তাহে শিশুর হার্ট-বিট শোনা যায়। অর্থাৎ একটি শিশুর গঠন হতে গিয়ে মায়ের শরীরেও দেখা দেয় নানান রকমের পরিবর্তন। আর সেখান থেকেই শুরু হয় মাতৃত্বের চলমান প্রক্রিয়া।

ঠিক এমন একটি সময়ে যখন শরীরের ভেতরে একটি মানুষের গঠন হচ্ছে ঠিক তখন যার ভেতরে এই প্রক্রিয়া হচ্ছে তিনি সেনসিটিভ মানুষ হলে তাঁর রিএকশন খুবই তূখড় হবে। সেটাকে কখনো ঝগড়া আবার কখনো অসহিষ্ণুতাও মনে হতে পারে।

নতুন মা অথবা একজন মাকে নিয়ে সমাজে থাকে নানান রকমের উপদেশের ডালা। কিন্তু মাতৃত্বের ডালা কেমন হতে পারে সে কথা কেউ কখনো বলে না অথবা বলতে চায় না। কারন বাংলাদেশের মতো অতি জনসংখ্যার দেশে শুধুমাত্র মানুষ নামের জীবনের জন্ম হয় কিন্তু পুরুষ নামের স্পার্ম দানকারী মানুষগুলোকে কখনোই জরায়ুতে রাখা মায়েরা এটা বোঝায় না যে ্মাতৃত্ব একা একটি মেয়ের দায়িত্ব নয় বরং মেয়েটির মাতৃত্বের সময়ে পাশে থাকা একটি পুরুষের স্পার্মের সঠিক মূল্য দিতে

  লেখক: নাইলা বারী,প্রশিক্ষক, উদ্যোক্তা, স্রষ্টা, পুষ্টিবিদ, পরিকল্পনাকারী, যোগাযোগ উপদেষ্টা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।