বাগেরহাট- ৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনেমনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনের কাছে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।
এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌর মেয়র মনিরুল হক তালুকদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





