Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

মধ্যরাতে জবিতে বিক্ষোভ মিছিল, প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ

admin • 15 Jul 2024, 08:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মধ্যরাতে জবিতে বিক্ষোভ মিছিল, প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনের প্রতি প্রধানমন্ত্রীর অবজ্ঞা প্রদর্শন ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৪ই জুলাই) রাত ১১:৪৫ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কোটা আন্দোলন নিয়ে করা মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা 'তুমি কে আমি কে রাজাকার রাজাকার', 'কে বলেছে কে বলেছে সরকার সরকার', 'তুই রাজাকার তুই রাজাকার' বলে স্লোগান দিতে থাকে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে মেয়েদেরকে আটকে রেখে আন্দোলনে না আশার জন্য নিরুৎসাহিত করেন হল প্রশাসন। তবে তারা গেইটের তালা ভেঙে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

রোকসানা তৃষ্ণা নামের উপস্থিত এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, আজকে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে বিরুপ মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই। দেশের একজন অভিভাবক তুল্য মানুষের কাছে থেকে এমন বক্তব্য কখনোই আশা করা যায় না।

আরেক শিক্ষার্থী তামিম হোসেন বলেন,আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে রাজপথে নেমেছি। কিন্তু আজকে আমাদেরকে যেভাবে অবজ্ঞা করে কথা বলা হয়েছে এটা মোটেও বাংলার ছাত্র সমাজ মেনে নিবে না উল্লেখ্য, রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন করা হলে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? তার এই বক্তব্যের জের ধরেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।