জেলার খবর
জাতীয়
মজুরি বাড়িয়ে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
admin
• 20 Aug 2022, 12:00 PM
• পঠিত 3 বার
চা শ্রমিকদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে দৈনিক ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এক সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, চা-বাগানের মালিক পক্ষ ও সরকারের প্রতিনিধিদের সাথে শ্রমিক নেতাদের ফলপ্রসূ আলোচনা শেষে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা একযোগে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামে। তারা প্রতিদিনই সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল চালিয়ে যায়। এদিকে ধর্মঘটের কারণে বাগানে চা পাতা তোলা বন্ধ থাকায় উৎপাদনও বন্ধ হয়ে যায়।
মজুরি বৃদ্ধির দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করে। যার প্রেক্ষিতে বাগান মালিক কর্তৃপক্ষ, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে অষ্টম দিনের মতো শনিবার সকাল থেকেই সিলেট অঞ্চলের বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রাখে। পরে দুপুরের দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





