Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি‌‌'র এমআইএস বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী

admin • 14 Mar 2023, 07:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবি‌‌'র এমআইএস বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় একাডেমিক ভবন-২ এ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ক্লাস রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভাগটির শিক্ষক আশরাফুল আলম, শামসুল আলম, রাকিবুল ইসলাম ভূইয়া, সুমাইয়া তাবাসসুমসহ বিভাগটির শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ বলেন, 'অতি অল্প সময়ে প্রতিষ্ঠিত হওয়া বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের এই উদ্দীপনা সত্যি আমাকে মুগ্ধ করেছে। খেলাধুলা নিজেদের মধ্যে ঐক্য বাড়াতে সাহায্য করে, একই সাথে বিভাগের ক্রমাগত সাফল্য আনতে ভূমিকা রাখে। বইয়ের বাইরের জগৎ কে সত্যিকার অর্থে দেখাতে সাহায্য করে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।