Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে শহীদ আবু সাঈদের দূর্লভ আলোকচিত্র প্রদর্শনী

admin • 30 Aug 2024, 11:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে শহীদ আবু সাঈদের দূর্লভ আলোকচিত্র প্রদর্শনী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের দূর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তত্ত্বাবধানে ফটো সাংবাদিক আদর রহমানের তোলা ছবির প্রদর্শনীটি শহীদ আবু সাইদ চত্বর সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ৩ টায় শুরু হয়।

আলোকচিত্রে ১৬ জুলাইয়ে আন্দোলনের দিন পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থী এবং শহীদ আবু সাঈদেরব উপর নির্মম হামলার চিত্র ফুটে উঠেছে ৷ এই প্রদর্শনটি২ ঘণ্টা ২৭ মিনিটের, যা ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

আলোকচিত্রের বিষয়ে ফটো সাংবাদিক আদর রহমান বলেন,আমি প্রথমে শহীদ আবু সাইদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করতেছি।আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩শ ছবি তুলেছি এর মধ্যে ৫০ টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। আমি এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবি গুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাইদ কে নিয়ে গবেষণা করা হয় তাহলে হয়তো এই ছবি গুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন,আমরা ৬ ভাই এর মধ্যে আবু সাইদ সব থেকে ছোট এবং সকলের আদরের।সে ছিল অনেক মেধাবী।তার চলে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের সেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়।সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

ঘুরতে আসা দর্শনার্থী আবু আসিফ বলেন,আমরা শুধু আবু সাইদের মারা যাওয়ার ভিডিও টা দেখেছি।আমরা কিন্তু এই দূর্লভ ছবি গুলো দেখিনি।এই ছবি গুলো দেখে আমাদের অনেক কিছু জানতে পারছি।এতে আমাদের অনেক সময় অপরাধী সনাক্তে সহায়তা করবে বলে আশা করা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।