Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

admin • 20 Jul 2023, 08:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

আধুনিক সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে ইন্টারনিউজ এর তত্ত্বাবধানে ম্যানেজমেন্ট এ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও সেন্টার ফর কমিউনিকেশন ডেভেলোপমেন্ট বাংলাদেশ (সিসিডি বাংলাদেশ) এর আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াদ মামুদ ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব ও ভার্চুয়াল ক্লাস রুমে সাংবাদিকতা বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথকভাবে এই কর্মশালা দুটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, সহকারী অধ্যাপক সারোয়ার আহমেদ, প্রভাষক সহিবুর রহমান সোয়েব।

এছাড়া কর্মশালা দুটিতে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম।

প্রশিক্ষকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নেট দুনিয়ায় বিভিন্ন সাইটে গুজব ও ভুয়া বা ভুল তথ্য অনায়াসে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ফলে অসচেতন মানুষ ছাড়াও সচেতন মানুষও এসকল মিথ্যা তথ্য, ভুল সংবাদ অনায়াসে বিশ্বাস করছেন। সঠিক তথ্য ঢেকে যাচ্ছে গুজব-ভুয়া তথ্যের আধিক্যে। তাই সঠিক তথ্য জানা ও তা পরিবেশন করতে ‘ফ্যাক্ট-চেকিং’ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।