Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে খেলাকে কেন্দ্র করে সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধর

admin • 04 Feb 2023, 06:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে খেলাকে কেন্দ্র করে সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সিনিয়র কর্তৃক এক জুনিয়রকে মারধর করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হওয়া সিয়াম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়,সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিয়ামের সাথে এক সিনিয়রের কথা কাটাকাটি হয়।সেটাকে কেন্দ্র করে শুক্রবার (৩ ফেব্রুয়ারী)এর রেষ ধরে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের সিনিয়ররা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে ৭ টায় সিয়ামকে ডাকে।

 

সিয়াম সেখানে পৌঁছানোর পরে রসায়ন বিভাগের ১০ জনের মতো সিনিয়র তাকে কোন কথা ছাড়াই মারধর শুরু করেন। এ সময় সিয়াম তার বন্ধুদেরকে ডাকাডাকি শুরু করে। তার বন্ধুরা সেখানে দৌড়ে গেলে দেখে সিয়াম অজ্ঞান হয়ে পড়ে আছে। সিয়াম জ্ঞান হারালে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

 

পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের এক নম্বর ওয়ার্ডে (পুরুষ) ভর্তি করা হয়। একই সময়ে সেখানে থাকা সিনিয়র বিভাগের ১৩তম ব্যাচের আরেক শিক্ষার্থী রাকিবকেও চড় থাপ্পর মারেন।’

আহত শিক্ষার্থী কে হাসপাতালে দেখতে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি) মো: নুরুজ্জামান খান। তিনি বলেন, সিয়ামকে পিটানো হয়েছে। তাকে হসপিটালে নেওয়ার সময় বেশ কয়েকবার বমি করেছে।

 

তাকে সেলাইন ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে। সিয়াম বর্তমানে আশংকামুক্ত।এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম,শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আশানুজ্জামান,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.বিজন মোহন চাকী হাসপাতালে আহত শিক্ষার্থীকে দেখতে আসেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী বলেন, ঘটনার কথা জানা মাত্রই আমার তিন সহকর্মীকে নিয়ে তাকে হাসপাতালে দেখতে যাই। সে বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, বর্তমান স্যালাইন এবং এন্টিবায়োটিক চলতেছে। এরপরও প্রয়োজন বোধে আগামীকাল স্ক্যান করা হবে। ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি সিয়াম আশঙ্কা মুক্ত।

 

প্রক্টর মো: গোলাম রব্বানী বলেন, বিষয়টি শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমার কাছে আসে নাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।