Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের হাতাহাতি

admin • 11 Jul 2024, 10:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের হাতাহাতি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হাতাহাতির ঘটনা ঘটছে।  বৃহস্পতিবার (১১ জুলাই )বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পার হলেই এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে থেকে বিকাল ৪:০০ টায় কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পদযাত্রা শুরু হয়।এই পদযাত্রা জিরো পয়েন্ট হয়ে ঘুরে দেবদারু সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পার হলেই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম কয়েকজন শিক্ষক নিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।

 

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টরের বাঁধা মানতে অস্বীকার করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে হাতাহাতি করতে দেখা যায়।

 

ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, প্রক্টোরিয়াল বডি তাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেছিল কিন্তু ঐখান থেকে কে বা কারা প্রক্টরকে ধাক্কা দিয়েছিল। যেহেতু উনি একজন শিক্ষক তাই আমরা উনাকে সেইভ করেছি। এখন পরিস্থিতির শান্ত আছে।

 

আন্দোলনকারী শিক্ষার্থী শয়ন বলেন,আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি কিন্তু এখানে ছাত্রলীগ এবং প্রশাসন আমাদের বাধা দিয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীর সাঈদ বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব ।

 

বিশ্ববিদ্যালয়ে ডক্টর শরিফুল ইসলাম বলেন, উপর থেকে বলা আছে আজকে বাইরে যাওয়া যাবে না। শিক্ষার্থীদের যেন কোন ক্ষতি না হয় তাই তাদের থামানোর চেষ্টা করেছি। এছাড়া প্রক্টরকে কেউ ধাক্কা দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাকে কেউ ধাক্কা দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।