Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি শিক্ষকদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ১ লক্ষ টাকা হস্তান্তর

admin • 26 Aug 2024, 10:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবি শিক্ষকদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ১ লক্ষ টাকা হস্তান্তর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শিক্ষকদের পক্ষ থেকে উত্তোলনকৃত অর্থের ১ লক্ষ টাকা বন্যার্তদের জন্য বেরোবির শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধক্ষ ড. মো: হারুন আল রশীদ নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ শে আগস্ট)সন্ধ্যা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই টাকা হস্তান্তর করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি দল বন্যার্তদের জন্য দুইদিন ধরে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।