Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

admin • 09 Aug 2024, 05:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন।

 

শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।

 

এর আগে, বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি জানান বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।