Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রফিক-সিয়াম

admin • 15 Dec 2024, 06:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রফিক-সিয়াম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক মানবকণ্ঠ ও দি ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: তাওসিক জারিফ সিয়াম।

 

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে বিকেল ৪ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার-১ ড. শেখ মো: মামুন কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক।

 

নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাবী সিদ্দিকী জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল জাবের রাফি, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাতুল সাহা ও কার্যনির্বাহী সদস্য মো: রাফি সারোয়ার।

 

বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, সহকারী নির্বাচন কমিশনার-১ এবং সহযোগী অধ্যাপক ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. শেখ মো: মামুন কবীর, সহকারী নির্বাচন কমিশনার-২ ও হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ফরহাদ হোসাইন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক ড. মো: মাসুম, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো: কাউসারুল ইসলাম, চ্যানেল–24 এর স্পেশাল করেসপন্ডেন্ট মাকসুদ উন নবি, দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: সাদিক ফাওয়াজ সামিন,এবং ইমটেক্স সল্যুশনস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মইদুল ইসলাম (মইদ)সহ আমন্ত্রিত অতিথিরা।

 

প্রসঙ্গত, বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন যথাক্রমে মাহবুব আলম রিয়াজ ও মো: রফিকুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।