Tuesday, 22 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

• 22 Sep 2026, 01:02 PM • পঠিত 5 বার
শেয়ার করুন:
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবারও কিছুটা বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে লেনদেন হয়েছে।

 

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। দিনের শুরুতে এই চুক্তির দাম ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮০ ডলারে ওঠে।

 

তবে বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও কিছুটা বেড়েছে। এই চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

 

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।