Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
জাতীয়

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

• • পঠিত 33 বার
শেয়ার করুন:
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানির মূল্য বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

 

তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্য সংকটের পাশাপাশি, রাশিয়াতে জ্বালানি ক্ষেত্রে ইউক্রেনের আক্রমণসহ বৈশ্বিক নানা সংকটের কারণে দেশে জ্বালানি মূল্য বাড়ানো ঠিক আছে। তবে সাধারণ জনগণের ওপর যাতে চাপ সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রয়েছে সরকারের। বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার।

 

গ্যাস কূপ খনন নিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া নতুন আরও নয়টি কূপ খননের উদ্যোগ রয়েছে সরকারের।

 

 

বোয়িং ক্রয় বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে সেটি প্রকাশিত তথ্য। প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক কিংবা নিশ্চিত কোনো কর্মসূচি জানা নেই। তবে বোয়িং কেনার ব্যাপারে একটি চুক্তি হতেও পারে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।