Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন

admin • 10 Sep 2022, 05:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আয়োজনে ও কয়া বাঘাযতীন থিয়েটারের সহযোগিতায় শনিবার সকালে কয়া মহাবিদ্যালয়ে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।   এ উপলক্ষে কয়া মহাবিদ্যালয় সংলগ্ন বাঘা যতীনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুমারখালী উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন সভাপতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলন, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ।   এছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাধারন সম্পাদক কাজী মুকুল, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।