Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জাতীয়

বিটিভি বিতর্কের চুয়েট'কে হারিয়ে বেরোবির শ্রেষ্ঠত্ব অর্জন

admin • 22 Aug 2022, 04:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিটিভি বিতর্কের চুয়েট'কে হারিয়ে বেরোবির শ্রেষ্ঠত্ব অর্জন
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত "স্নাতক ও স্নাতকোত্তর  পর্যায়ের ১ম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২" এর তৃতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিতার্কিক দল।   এই জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ দলের মধ্য বেরোবির একমাত্র প্রতিনিধি হিসেবে দলটি শেষ ১৬ তে জায়গা করে নিয়েছে। যা বাংলাদেশ টেলিভিশন বিতর্কের ইতিহাসে বেরোবির এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন।     চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) হারিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর বিতর্ক দল প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে।   উক্ত বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১২ তম ব্যাচের  শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।