Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

‘বিচারবহির্ভূত হত্যাকান্ডে’ চটেছেন ইবি শিক্ষার্থীরা

admin • 19 Sep 2024, 10:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘বিচারবহির্ভূত হত্যাকান্ডে’ চটেছেন ইবি শিক্ষার্থীরা

দেশের শীর্ষ দুই সরকারী বিশ্ববিদ্যালয় ঢাকা ও জাহাঙ্গীরনগরে দুই ব্যক্তিকে অমানবিক নির্যাতন ও বিচার ছাড়াই আইন হাতে তুলে নিয়ে হত্যা করায় এর প্রতিবাদে চটেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র সাধারণ শিক্ষার্থীরা।নারকীয় এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে করেছেন সমাবেশ ও প্রতিবাদ মিছিল।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ৯টায় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার ডাকে প্রায় কয়েকশো শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে এই সমাবেশে যোগ দেন। এসময় মিছিলটি জিয়া মোড় থেকে ডায়না চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

এসময় শিক্ষার্থীরা, ‘জেগেছে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিব রক্ত’, ‘ছাত্র সমাজের অঙ্গীকার, রুখে দিব অনাচার’, ‘একসাথে চলে না, শিক্ষা-সন্ত্রাস’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগানে উত্তপ্ত হয় ক্যাম্পাস।

 

আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থী হাসানুল হক বান্না বলেন, ‘ফাহাদ ও তোফাজ্জল একই গাছের দুই ডাল। ফাহাদের বিচার হয়নি কিন্তু তোফাজ্জলের বিচার ৫ই আগষ্টের পরবর্তী এই বাংলাদেশে এর উপযুক্ত বিচার করতে হবে।

 

এবিষয়ে ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘এই আন্দোলন আমাদের চলমান থাকবে। যতদিন বৈষম্য বিহীন সমাজ প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী মব জাস্টিস এর নাম করে উস্কে দিচ্ছে, নৈরাজ্য তৈরীর চেষ্টা করছে তা ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে এসব নৈরাজ্য থামানোর উদাত্ত আহ্বান জানাই।

 

উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে গণপিটুনিতে তোফাজ্জল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহম্মেদ নামের দু'জনকে নারকীয় ভাবে হত্যা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।