Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ রাজনীতি

বিএনপি নেতা সালাউদ্দিনসহ ৪ জন কারাগারে

admin • 04 Aug 2023, 10:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা সালাউদ্দিনসহ ৪ জন কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য আসামিরা হলেন-মো. শাহ আলম মুন্সী, নয়ন মিয়া, আজিজুল ইসলাম মনির, শাহিন ও নিয়ামুল হক।

শুক্রবার (৪ আগস্ট) তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক স্নেহাশীষ রায়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৩ আগস্ট বৃহস্পতিবার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। যাত্রাবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা হয়। তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়। সেই মামলার দুটিতে ১ নম্বর আসামি সালাউদ্দিন আহম্মেদ। বাকি দুই মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।