Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বিআরইউডিএফ'র নেতৃত্বে টুম্পা-রিশাদ

admin • 26 Aug 2023, 04:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিআরইউডিএফ'র নেতৃত্বে টুম্পা-রিশাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতার্কিকদের অন্যতম সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) ২০২৩-২০২৪ সেশনের ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান টুম্পা এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিশাদ নূর নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৫ আগষ্ট ২৩) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম জাতীয় শোক দিবস বিতর্ক প্রতিযোগিতা,নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সদ্য বিদায়ী সভাপতি শামীমের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন বিআরইউডিএফ এর চীফ মডারেটর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, বাংলা বিভাগের কামরুল হাসান পলাশ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের রাকিবুল ইসলাম ভূঁইয়া, কারমাইকেল কলেজের সাবেক বাংলা প্রভাষক শাহ আলম, বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এল এম আজহারুল ইসলাম দুলাল এবং বাংলাদেশ ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি পোমেল বড়ুয়া সহ সংগঠনের সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।

২০২৩ - ২০২৪ সেশনে সংগঠনের সহ-সভাপতি জান্নাতুনাহার তুলি, বিল্লাল হোসেন, ফারুক হোসেন, জয়েন সেক্রেটারী যুথী রানী। সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, রুবায়েত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের জায়ীদ, সহকারী দপ্তর সম্পাদক মোস্তাফিজুর মুয়াজ, খন্দকার আব্দুর রহমান, উম্মে হাবিবা উসা,কোষাধক্ষ গালিবা ইবনাত সহকারী কোষাধক্ষ খাদিমুল সরদার সাইমা আক্তার, সাবেরা বিনতে মুহতারিজ, ক্যাম্পাস অ্যাফেয়ার্স সেক্রেটারি আল আমিন সাদিক সায়েম, সহকারী হিসাবে সাদিয়া তাসিন সুচি, হুমায়ুন কোভিদ,

ডিবেট রিচার্জ সেক্রেটারি গাজী আজম, সহকারী হিসাবে জীবন কুমার রায়, ইস্পাকুন নিসা, আইরিন নাহার, প্রকাশনা সম্পাদক ইমরাতুল জান্নাত উসা এবং সহকারী প্রীতম দেব নাথ, গোলাম রহমান শাওন, কায়েম উদ্দিন, ওয়ার্কশপ এবং রিডিং সার্কেল সেক্রেটারি জুয়েল হক এবং সহকারী হিসেবে মশিউর রহমান, আইটি সেক্রেটারি মাসুদুর রহমান, সহকারী হিসেবে মোঃ পলাশ, সীমান্ত চক্রবর্তী দায়িত্ব পালন করবেন।

 

নব-নির্বাচিত সভাপতি ইসরাত জাহান টুম্পা বলেন, আবেগ ভালোবাসার সংগঠনে অনেক বড় দায়িত্ব। বিআরইউডিএফ আমার একটা পরিচয় এনে দিয়েছে, নিজেকে চিনতে শিখিয়েছে, পথ চলতে শিখিয়েছে। সর্বোচ্চ চেষ্টা করবো সঠিকভাবে পালনের। সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই। আগামীতে (বিআরইউডিএফ) এর মাধ্যমে বেরোবির নাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করে অর্জন বয়ে আনতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।